“বিক্রয়ের বর্তমান নিয়ম ও শর্তাবলী (https://www.mtonlineshop.com) থেকে আপনার কাছে বিক্রি হওয়া সমস্ত প্রোডাক্ট বা সার্ভিসের জন্য প্রযোজ্য।” এই নিয়ম ও শর্তাবলী পূর্ববর্তী সকল শর্তাবলী কিংবা গ্রাহকের যেকোনো সাধারণ বা নির্দিষ্ট শর্তাবলীকে সম্পূর্ণভাবে বাতিল ও স্থলাভিষিক্ত করে।

প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু নিজস্ব নিয়ম-কানুন থাকে, আমরাও তার ঊর্ধ্বে নই। সকল “Terms & Conditions” গ্রাহক এবং আমাদের মাঝে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে অর্ডার করার পূর্বেই বিশেষভাবে পড়ে নেওয়ার অনুরোধ করছি।

আমরা যেসব প্রোডাক্ট বা সার্ভিস সেল করি, তার বেশিরভাগেরই আমরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা মূল মালিক নই। আমরা প্রতিটি প্রোডাক্ট অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা রিসেলারদের থেকে বৈধভাবে ক্রয় করে পুনরায় গ্রাহকদের কাছে বিক্রি করে থাকি।

১. ওয়ারেন্টি নীতিমালা:

  • আলাদা নিয়ম: প্রোডাক্টভেদে আলাদা আলাদা ওয়ারেন্টি এবং নিয়ম প্রযোজ্য হয়, যা আমরা প্রোডাক্ট কেনার আগে কিংবা ডেলিভারির সময়ে স্পষ্টভাবে উল্লেখ করে থাকি।

  • সমস্যার সমাধান: যেসকল প্রোডাক্ট ওয়ারেন্টির আওতাভুক্ত, সেসকল প্রোডাক্টে উল্লিখিত সময়ের মধ্যে যেকোনো যৌক্তিক সমস্যায় আমরা যথাযথ সমাধান দিতে বাধ্য থাকবো।

  • সার্ভিস পরিবর্তন: ক্ষেত্রবিশেষে বিক্রয়-পরবর্তী সার্ভিসে কিছুটা পরিবর্তন আসতে পারে। উদাহরণস্বরূপ: কোনো প্রোডাক্টে যদি স্পষ্টভাবে লেখা থাকে যে 'বিক্রয়-পরবর্তী কোনো প্রকার ওয়ারেন্টি কিংবা সাপোর্ট প্রযোজ্য নয়', তবে গ্রাহককে প্রোডাক্ট বুঝিয়ে দেওয়ার পর আর কোনো প্রকার ওয়ারেন্টি দাবি করা যাবে না। গ্রাহক অর্ডার করার পূর্বেই এই বিষয়টি জেনে-বুঝে অর্ডার করবেন।

  • ব্যতিক্রম: গ্রাহকের নিজস্ব ভুল, অসচেতনতা, নিয়ম ভঙ্গ করা কিংবা ডিভাইসজনিত (হার্ডওয়্যার/সফটওয়্যার incompatibility) সমস্যার কারণে কোনো অসুবিধা হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

  • পূর্ব সচেতনতা: প্রতিটি প্রোডাক্টের নির্ধারিত নিয়মাবলি কেনার আগেই ভালো করে জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। প্রোডাক্ট কেনার পর উল্লিখিত নিয়মের বাইরে কোনো প্রকার আপত্তি বা নেতিবাচক মন্তব্য গ্রহণযোগ্য হবে না।

২. ওয়ারেন্টি প্রদান ও সাপোর্ট:

  • সাপোর্টের সময়: প্রোডাক্টের ওয়ারেন্টি চলাকালীন আপনাকে সকাল ১০:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত সাপোর্ট দিতে আমরা সর্বদা প্রস্তুত। তবে কারিগরি বা অন্যান্য প্রতিকূল পরিস্থিতিতে সাময়িক বিলম্ব ঘটতে পারে; এই ক্ষেত্রে গ্রাহককে অবশ্যই ধৈর্য ধরে সময় দিয়ে সহযোগিতা করতে হবে।

  • বিক্রয়-পরবর্তী সেবা: ওয়ারেন্টির আওতাভুক্ত যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম (যা কেনার আগে-পরে স্পষ্ট লেখা থাকবে) মেনে চললে আমরা আপনাকে বিক্রয়-পরবর্তী সেবা দিতে বদ্ধপরিকর।

  • রিমোট সাপোর্ট: ক্রেতা যদি সার্ভিস নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন কিংবা বুঝতে অসুবিধা হয়, তবে আমরা প্রয়োজনে Teamviewer, Anydesk অথবা Google Meet-এর মাধ্যমে রিমোট (Remote) সাপোর্ট প্রদান করে থাকি।

  • ডেলিভারি বিলম্বের মানসিকতা: আমরা জানি একজন ক্রেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্যই সাবস্ক্রিপশন বা সার্ভিস নিয়ে থাকেন। তাই আমাদের টিম সবসময় চেষ্টা করে যেকোনো সমস্যার দ্রুততম সময়ে সমাধান নিশ্চিত করতে। যেহেতু এটি অনলাইন/ডিজিটাল সাবস্ক্রিপশন, তাই কিছু ক্ষেত্রে কারিগরি জটিলতার কারণে সাপোর্টে কিছুটা বিলম্ব হতে পারে। এই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন ০১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সময় নিয়ে থাকি। গ্রাহককে অবশ্যই এই মানসিকতা এবং ধৈর্য নিয়ে প্রোডাক্ট অর্ডার করতে হবে।

৩. ডেলিভারি নীতিমালা:

  • ডেলিভারির মাধ্যম: যেহেতু আমাদের সার্ভিসগুলো সম্পূর্ণ ডিজিটাল, সেহেতু আমাদের সকল প্রোডাক্ট ইমেইল, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে ডেলিভারি করা হয়। ডিজিটাল ডেলিভারির জন্য আলাদা কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়। তবে কোনো ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।

  • সঠিক তথ্য প্রদান: যে মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করা হবে (যেমন: ইমেইল বা মেসেজিং আইডি), তার সঠিক এবং নির্ভুল ঠিকানা নিজ দায়িত্বে প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভুল ইমেইল বা তথ্য প্রদান করা হলে অনতিবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।

  • ডেলিভারির সময়: প্রোডাক্ট ডেলিভারির সময়কাল সর্বনিম্ন ০১ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে। অর্ডার করার পূর্বে ডেলিভারির এই সময়সীমা সম্পর্কে জেনে নিশ্চিত হয়েই অর্ডার সম্পন্ন করবেন।

৪. অর্ডার বাতিল, রিপ্লেসমেন্ট ও রিফান্ড:

  • অর্ডার বাতিল: অর্ডার সম্পন্ন করার পর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা সার্ভিস primeloomhost দিতে ব্যর্থ হলেই কেবল অর্ডার বাতিল করার সুযোগ থাকবে। অর্থাৎ, কেবলমাত্র আমরা ডেলিভারি দিতে ব্যর্থ হলেই অর্ডার বাতিল যোগ্য হবে, অন্য কোনো ব্যক্তিগত কারণে নয়।

  • বিকল্প প্রোডাক্ট ও রিফান্ড: অর্ডার বাতিল হলে আপনি চাইলে রিপ্লেসমেন্ট হিসেবে বিকল্প কোনো প্রোডাক্ট নিতে পারবেন অথবা পেমেন্ট রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন। বিকল্প প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে পূর্বের অর্ডারকৃত প্রোডাক্টের সমমূল্যের প্রোডাক্ট বেছে নিতে হবে।

  • আমাদের রিফান্ড এবং রিটার্ন পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানতে [এখানে ক্লিক করুন]।

৫. শর্তাবলী পরিবর্তন ও সংশোধন:

সাইটের সাধারণ ব্যবহার এই শর্তাবলী এবং ব্যবহারের নিয়মাবলির সাপেক্ষে নির্ধারিত। “primeloomhost” যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই এবং কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়ম ও শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। ওয়েবসাইট বা পেজে সংশোধিত সংস্করণটি প্রকাশের সাথে সাথেই তা কার্যকর বলে গণ্য হবে।